জর্জ মেন্ডেস তার এজেন্সির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে জানিয়েছেন, ভিটিনহা ও জোআ নেভেস রিয়াল মাদ্রিদের জন্য কখনোই একটি বিকল্প ছিলেন না। তারা প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলে অত্যন্ত খুশি এবং ভবিষ্যতেও সেখানে থাকার আশা প্রকাশ করেছেন। মেদিসের এই ঘোষণার ফলে রিয়াল মাদ্রিদের কাছে তাদের বিক্রি করার পরিকল্পনা পিএসজির নেই বলেই মনে হচ্ছে।

রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ড শক্তিশালী করতে ভিটিনহা ও জোআ নেভেসকে দলে টানার পরিকল্পনা করেছিল। কিন্তু মেন্ডেসের এই ঘোষণার পর বিষয়টি একদম নিশ্চিত হয়ে গেল।